রাজশাহীর সার্বিক উন্নয়নের দাবিতে প্রতিমন্ত্রীর হাতে স্মারকলিপি প্রদান
রাজশাহীতে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহোদয়কে স্মারকলিপির প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ)দুপুরে সার্কিট হাউসে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে,রাজশাহীর সার্বিক উন্নয়নের দাবিতে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাজশাহী নগরী শান্তির নগরী, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে কিন্তু আরো শক্ত হতে হবে প্রশাসনকে। অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে অপরাধ করে,থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে তাকালে তাদের অপরাধের চিত্র ফুটে ওঠে। এ সকল সমস্যার সমাধান করে অপরাধ দমন করতে হবে।
বিভিন্ন ধরনের টেন্ডারবাজি থেকে শুরু করে সার্বিক বিষয়ে উন্নতির কথা তুলে ধরা হয় স্মারকলিপিতে।
এ সময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট এনামুল হক আহবায়ক,রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি ও সদস্য সচিব মোঃ মাহফুজুল হাসনাইন হিকোল।
শরিফুল রহমান রিপন যুগ্ন আহবায়ক রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি।
কামরান হাফিজ ইয়ামিন,সাংগঠনিক সম্পাদক (১),
মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক (২)
সাদেকুল ইসলাম বিপ্লব,যুগ্ম সদস্য সচিব, শরিফুল ইসলাম যুগ্ম সদস্য সচিব, তৌহিদুল হক তোতা,সদস্য সচিব, বোয়ালিয়া থানা। আজিমুল আজিম রিপন সদস্য সচিব,রাজপাড়া থানা।
আবুল কালাম আজাদ যুগ্ন সদস্য সচিব,বোয়ালিয়া থানা। সোহেল খান বিশিষ্ট ব্যবসায়ী ও সদস্য। আব্দুল হামিদ খান সুজন,সহ-দপ্তর সম্পাদকসহ আরো অনেকে।