বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করলেন ভূমিমন্ত্রী

উত্তর জনপদ ডেস্ক : ২১ মার্চ ২০২৬ ০৬:৫৩ পূর্বাহ্ন উত্তর জনপদের খবর
উত্তর জনপদ ডেস্ক : ২১ মার্চ ২০২৬ ০৬:৫৩ পূর্বাহ্ন
এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করলেন ভূমিমন্ত্রী

রাজশাহীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করেছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন পুকুরে মাছ শিকার কার্যক্রমের আয়োজন করা হয়। পরে ধরা মাছ ৩টি এতিমখানা ও ৭টি মাদ্রাসার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।