হঠাৎ চলন্ত বাসে আগুন!
রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার সি ব্লক এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামে একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘বাসে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’