বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ ঋণব্যবস্থা দরকার

উত্তর জনপদ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫১ অপরাহ্ন মতামত
উত্তর জনপদ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫১ অপরাহ্ন
তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ ঋণব্যবস্থা দরকার

দেশের অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়ছে। স্টার্টআপ ও ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে তারা কর্মসংস্থান সৃষ্টি করছে। কিন্তু সহজ শর্তে ঋণ ও আর্থিক সহায়তা না পাওয়ায় অনেক সম্ভাবনাময় উদ্যোগ শুরুতেই থেমে যায়। ব্যাংকিং ব্যবস্থায় জটিলতা, উচ্চ সুদের হার এবং জামানতের শর্ত তরুণদের জন্য বড় বাধা। প্রয়োজন উদ্যোক্তা বান্ধব নীতিমালা ও পরামর্শক সহায়তা। সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো যদি প্রযুক্তিনির্ভর মূল্যায়ন পদ্ধতি চালু করে, তাহলে ঝুঁকি কমিয়ে নতুন উদ্যোক্তাদের সহায়তা করা সম্ভব। কর্মসংস্থান বাড়াতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে তরুণদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।