বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

অল্পের জন্য প্রাণে বাঁচলেন নুসরাত, যশ ও সায়ন্তিকারা

অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন বিনোদন
অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন
অল্পের জন্য প্রাণে বাঁচলেন নুসরাত, যশ ও সায়ন্তিকারা

অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলেন টলিউডের বেশ কয়েকজন তারকা। এই তালিকায় রয়েছেন নুসরাত জাহান, যশ দাশগুপ্ত, রাজনীতিবিদ ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র।  

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতার টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর পাশে অবস্থিত বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটে। যেখানে বাস করতেন পশ্চিমবঙ্গের এই তারকা শিল্পীরা।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বহুতল ভবনটির পঞ্চমতলায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে বাকি বাসিন্দাদের সঙ্গে তারাও রাস্তায় নেমে আসেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবরাত্রির পূজোর সময় পঞ্চম তলায় একটি বাড়ির পূজার ঘরে প্রদীপ জ্বালানো হয়। সেই প্রদীপ নিভে না যাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ে।

নুসরাত ও যশ তাদের দুই সন্তানকে সঙ্গে নিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে আসেন। নুসরাত লিখিত বার্তায় জানিয়েছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আমরা সবাই নিরাপদে আছি।

পরিচালক শুভ্রজিৎ মিত্রও জানিয়েছেন, ‘শিবরাত্রির পূজার জন্য প্রদীপ জ্বালানো হয়েছিল, কিন্তু তা নিভিয়ে না যাওয়ায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’

ভবনের অন্যান্য বাসিন্দারাও দমকলের সাহায্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।