বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব

অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন বিনোদন
অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ভক্তদের জন্য নিয়ে এলেন এক দারুণ চমক। এবারের ভালোবাসা দিবসে নিজের মেয়ের ছবি প্রথমবার সামাজিকমাধ্যমে প্রকাশ করে করেছেন এই অভিনেতা।


অভিনেতা তার মেয়ের নাম রেখেছেন আনায়া। ছোট্ট রাজকন্যার একটি মিষ্টি ছবি শেয়ার করে অপূর্ব তার ক্যাপশনে লেখেন, এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া।


ওর জন্য দোয়া করবেন।

অপূর্বর এই পোস্টের পর থেকেই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। অভিনেতার জীবনের নতুন এই অতিথিকে স্বাগত জানিয়ে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করছেন। অনেকেই আনায়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।


ব্যক্তিগত জীবনকে সাধারণত আড়ালে রাখতেই পছন্দ করেন অপূর্ব। তবে বিশেষ এই দিনে জীবনের সবচেয়ে বড় আনন্দের সংবাদটি সবার সঙ্গে ভাগ করে নিয়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি।


২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছর ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে আনায়ার জন্ম হয়।


এর আগে ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে।


এর আগে জনপ্রিয় অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। অভিনেতার সেই বিয়েও বেশি দিন টেকেনি।