বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পথচারী নিহত

অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৩ অপরাহ্ন সারাদেশ
অনলাইন সংস্করণ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় পথচারী নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর গোলচত্বর এলাকায় দ্রুতগামী বাসের চাপায় মো. হাবিব মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 


সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। 


হাবিব মোল্লা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে। 


জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে পাঁচ্চর গোলচত্বর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন হাবিব মোল্লা।


এসময় ভাঙ্গাগামী দোলা পরিবহন ও একটি অ্যাম্বুলেন্সের মাঝে পড়ে যান। এসময় বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রাস্তা পার হচ্ছিলেন তিনি। হঠাৎ গাড়ি চলে আসায় আর সরতে পারেননি।


যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন সড়ক থেকে তার লাশ উদ্ধার করে। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তি বাসের চাপায় মারা গেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।


বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।