শুক্রবার, মে ২২, ২০২৬

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ

উত্তর জনপদ ডেস্ক : ২৪ মার্চ ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ন জাতীয়
উত্তর জনপদ ডেস্ক : ২৪ মার্চ ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ন
ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে।

রমজান মাসের বিশেষ সময়সূচি শেষে ব্যাংকিং কার্যক্রমও আগের নিয়মে ফিরছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সময়সূচি অনুযায়ী: লেনদেন- সকাল ১০টা থেকে বিকেল ৪টা। অফিস সময়- সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা।

পবিত্র রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তখন ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছিল, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম আবার পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।

এদিকে ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। দীর্ঘ ছুটির কারণে বেশিরভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গতকালই ঢাকায় ফিরে এসেছেন।

তাছাড়া ঈদের দীর্ঘ ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় রাস্তায় যানবাহনের সংখ্যা বেড়েছে। নগরজীবনে আবার কর্মচাঞ্চল্য ফিরে আসছে।