বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

উত্তর জনপদ ডেস্ক : ২১ মার্চ ২০২৬ ০৭:২৩ পূর্বাহ্ন জাতীয়
উত্তর জনপদ ডেস্ক : ২১ মার্চ ২০২৬ ০৭:২৩ পূর্বাহ্ন
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২০ মার্চ) তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, ‘প্রিয় দেশবাসীকে আমার স্ত্রী ও আমি জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের ঈদ হোক খুশির, আনন্দময় এবং নিরাপদ।’

আজ শনিবার মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

৩০ দিন সিয়াম সাধনার পর বাংলাদেশে মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করবে।